মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃম য়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফেসবুক গ্রুপ ভিত্তিক সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “জনতার ঈশ্বরগঞ্জ” এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (৬ জুন) বিকেলে ঈশ্বরগঞ্জের দ্যা ফুড প্যালেস রেস্টুরেন্টে সকলের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উল্লেখ্য ২০২০সালের জুন মাসে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংগঠনটির প্রতিষ্ঠাতা এহসানুল হক “জনতার ঈশ্বরগঞ্জ” নামে ফেসবুক গ্রুপ ভিত্তিক এ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠিত করেন।
গ্রুপটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক, সেচ্ছাসেবী কাজের মাধ্যমে ইতিমধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্যাপক সুনাম কুড়িয়েছে। করোনা কালীন সময়ে জনসচেতনতা ও মাস্ক বিতরণ, দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বিভিন্ন সময়ে দুস্থদের খাবার বিতরণ , সেচ্ছায় রক্তদান বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী কাজের মাধ্যামে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে এ সামাজিক সংগঠনটি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান রুমন, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি