Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১-এর লেকচার থিয়েটারে বিকাল ৪.০০ ঘটিকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উপাচার্য মহোদয় বলেন বাঙালিত্বের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশগড়ার কাজে শামিল হতে হবে। বাঙালি পরাজিত হয় না, হয়নি একাত্তরে যেমন হয়নি পদ্মা সেতুর নির্মাণের বহুমুখি প্রতিবন্ধকতার কাছে। তিনি আরো বলেন, আপনারা এমন একটি বিদ্যাপীঠে প্রবেশ করেছেন যা বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত। রবীন্দ্রনাথের নামের গর্ব ও মর্যাদার উত্তরাধিকার বহন করে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শ অনুসরণের তাগিদ দিয়ে সৈয়দ শামসুল হককে উদ্ধৃত করেন “এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান; তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি- চোখে নীলআকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি।”

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যানদের বিদায় সংবর্ধনা ও নতুন চেয়ারম্যানকে বরণ করে নেয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব শারমিন সুলতানা।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা উপস্থিত ছিলেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!