Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কেশবপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় পৌরসভার কম্মেলন কক্ষে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৭৩ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৪ শত ৩২ টাকা, মোট ব্যায় দেখানো হয়েছে ৭২ কোটি ০৫ লাখ ৮৭ হাজার টাকা এবং উদ্বুত্ত তহবিল দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৪ শত ৩২ টাকা।

বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, আওয়ামী লীগনেতা আব্দুল আজিজ, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, প্যানেল মেয়র-২ শেখ আতিয়ার রহমান, প্যানেল মেয়র-৩ খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, শেখ এবাদত সিদ্দিক বিপুল, বি এম শহিদুজ্জামান শহিদ, আফজাল হোসেন বাবু, আব্দুল হালিম মোড়ল, কামাল হোসেন খান, জি এম কবির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছিয়া হালিম, আসমা খলিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!