নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
গরম পড়তে না পড়তেই শুরু হলো ঈদগাঁওতে ফের লোডশেডিং। ফলে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীসহ বিদ্যুৎ নির্ভরশীল মানুষ।
জানা যায়,ব্যস্তবহুল বানিজ্যিক কেন্দ্র হিসেবে সুপরিচিত ঈদগাঁও বাজার। বাজারে বিদ্যুৎ বিভ্রান্ট চরমে উঠেছে। দেখার যেন কেউ নেই। বাজারে বিদ্যুৎতের উপর নির্ভরশীল বহু ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা বানিজ্য নিয়ে থমকে যাচ্ছেন। কম্পিউটার, ফটোকপি, প্রিন্ট, বরফ মিল,রাইসমিলসহ আরো ব্যবসায়ীক প্রতিষ্ঠান। বিদ্যুৎ যতক্ষণ থাকবে,ততক্ষণ আয়ের চাকা ঘুরবে। বিদ্যুৎ স্থায়ী হচ্ছেনা।
এছাড়াও বাজার কেন্দ্রীক হাসপাতাল ও এক্স-রে,প্যাথলজি সেন্টার ও ডেন্টাল চিকিৎসালয় রয়েছে। ফ্রিজগুলোতে দামী ইনজেকশন রয়েছে। রোগীর সেবার প্রয়োজনীয় জিনিস পত্রও রয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারনে হাসপাতালের জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম শুরু হয়। অন্যদিকে ঈদগাঁও উপজেলা আওতাধীন পাঁচটি ইউনিয়নের পাড়া মহল্লাজুড়ে অসংখ্য ঘরবাড়ীতে ফ্রিজ, রাইস কুকার, মটরসহ বিদ্যুৎতের উপর নির্ভরশীল বহু জিনিস রয়েছে। লোডশেডিংয়ে ফলে ফ্রিজে রক্ষিত মাছ-মাংস,খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে মসজিদে নামাজরত মুসল্লীরা চরম বিপাকে পড়েছে। বৃহস্পতিবার রাতে ঈদগাঁওয়ের পাড়া-মহল্লায় ঘন ঘন লোডশেডিং এর দৃশ্য চোখে পড়ে।
ব্যবসায়ী ছৈয়দ করিম জানান, ঈদগাঁও বাজারসহ আশপাশে বেশ কয়েকবার বিদ্যুৎ লোডশেডিং চলছে। ব্যবসার দিকে লক্ষ্য রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী।
ওয়েল্ডিং ব্যবসায়ী ফারুক জানান, দৈনিক বেশ কয়েকবার বিদ্যুৎ লোডশেডিং এর কারনে ব্যবসার ক্ষতি হয়ে থাকে।