Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বোনকে ইভটিজিং, ভাইয়ের প্রতিবাদ সেই বখাটে আটক

ডেস্ক নিউজ:বখাটে কর্তৃক বোনকে ইভটিজিং এবং ভাইয়ের প্রতিবাদ অতঃপর ভাই ও বোনকে নির্যাতনের ঘটনা ভাইরাল। জেলা পুলিশের তৎপরতায় নির্যাতনকারী দুইজন বখাটে গ্রেফতার।

গত ৩১/০৫/২০২২ খ্রিঃ তারিখ ভিকটিম মোনাফ (১৯), পিতা-মৃত হাবিব উল্লাহ, তার বোন নাফিজা আক্তার রিনা(১৮)’কে নিয়ে তাদের পুরাতান বাড়ী কুতুবদিয়া পাড়া ফদনার ডেইল হতে নিজ বাড়ীতে যাওয়ার পথে খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের বেক্সিমকো কোম্পানীর বেড়ী বাধের রাস্তার উপর সন্ধ্যা অনুমান ০৫:৩০ ঘটিকার সময় পৌছালে স্থানীয় তিনজন বখাটে পথরোধ করে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে থাকে। ভাই মোনাফ (১৯) ইভটিজিং এর প্রতিবাদ করলে অভিযুক্ত বখাটেরা তাকে সহ তার বোনকে বেধরক মারধর ও বোনকে শ্লীলতাহানী করে।

গত ১১/০৬/২০২২ খ্রিঃ তারিখ ভাই ও বোনকে প্রকাশ্যে মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা পুলিশের তাৎক্ষণিক প্রচেষ্টায় জেলা পুলিশের একাদিক টিম নির্যাতনকারী বখাটেদের গ্রেফতারের অভিযান পরিচালনা করে অভিযুক্ত বখাটে ১। রায়হান(২০), পিতা-সুরত আলম, সাং-মনুপাড়া, খুরুশকুল, ২। মোঃ আরমান (২০), পিতা-নুরুন্নবী, সাং-কুলিয়া পাড়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজারদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অভিযুক্ত বখাটেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এ ব্যাপারে আজ ভিকটিমের মা হাফেজা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!