Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কেশবপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় বিআরডিবি কর্মকর্তা নিহত

আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর থেকে নতুন কর্মস্থল মাদারীপুরে যোগদান করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আশরাফ উদ্দিন (৫০) নামে এক বিআরডিবি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আশরাফ উদ্দিন উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফ মোটরসাইকেলযোগে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বালুবোঝাই ট্রাক সাতক্ষিরা ১১-০৫৫০ তাকে চাপা দেয়। এতে আশরাফ ঘটনাস্থলেই মারা যান। ভ্যান চালক শ্রীরামপুর গ্রামের আঃ রাজ্জাক (৬০) গুরুতর আহত হন তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । বর্তমানে খুলনাতে চিকিৎসা রত আছে।

আশরাফের পরিবার সূত্রে জানা যায়, আশরাফ কেশবপুর বিআরডিবি শাখায় কর্মরত ছিলেন। সোমবার তার মাদারীপুরে বদলির আদেশ আসে। নতুন কর্মস্থল মাদারীপুরের উদ্দেশে আজ ভোরে মোটরসাইকেলযোগে রওনা হলে এ দুর্ঘটনা ঘটে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই বিষয় নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!