Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে রাজশাহী কলেজ বিএনসিসি’র র‌্যালি

কামরুল হাসান, রাজশাহীঃ জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রাজশাহী কলেজ শাখার সদস্যরা। আজ মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ বিএনসিসি আয়োজনে জনসচেতনতামূলক র‌্যালির আয়োজন করে। র‌্যালিটির নেতৃত্ব দেন রাজশাহী কলেজ বিএনসিসি।

র‌্যালীতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, উপাধাক্ষ্য প্রফেসর মোঃ ওয়ালিউর রহমান, বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা রাজশাহী বিভাগের যুগ্ম পরিচালক এসএম আনিসুজ্জামান, উপ-পরিচারক কাজল রেখা, রাজশাহী কলেজ প্লাটুন কমান্ডার আমিনুল ইসলাম, নাজমুল হক, নাসরিন আকতার বানু ও সামরিক প্রশিক্ষকসহ ক্যাডেট সদস্যরা।

জনশুমারি ও গৃহগণনায় জনসচেতনতার উদ্দেশ্যে র‌্যালিটি কলেজের রবীন্দ্র-নজরুল চত্ত্বর থেকে নগরীর জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড় পর্যন্ত গিয়ে গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

এসময় জনশুমারি ও গৃহগণনার গুরুত্ব ও করণীয় বিষয়ে তারা লিপলেড বিতরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!