এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা কর্তৃক নবী করিম (সঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) বাদ আসর ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিভিন্ন দল ও পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালীয়া বাজার মসজিদ থেকে শুরু হয়ে কোড়ালীয়া বাজার, কোড়ালীয়া লঞ্চ ঘাট, কোড়ালীয়া হাটসহ এলাকার বিভিন্ন স্থান প্রদর্শন করে কোড়ালিয়া বাজারে এসে পথসভার মাধ্যমে শেষ হয় ।
এসময় মিছিলকারীরা বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তিকারী বিজেপি দুই নেতার ফাঁসি চেয়ে ঘৃণা প্রকাশ করে।
পথসভায় বক্তব্য রাখেন, কোড়ালীয়া বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ বশির উদ্দিন, ছোট সিদ্দিকীয়া নুরুদ্দিয়া মুমতাজিয়া ক্যাডেট মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি অলিউল্লাহ এবং শিক্ষক মাওলানা মোবারক হোসেন ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি