Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা

এর আগে ৬৭ বছর বয়সী জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের উপর এক বন্দুক হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।

নারা শহরের নির্বাচনী প্রচারণা চালানো সময় তাকে গুলি করা হয়।

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মারা গেলেন।

জাপানের গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তাকে পেছন থেকে গুলি করা হয়। তখন তিনি বক্তৃতার মাঝখানেই লুটিয়ে পড়েন। এরপর তার রক্তক্ষরণ হয়।

পুলিশ বলছে ৪১ বছর বয়সী হামলাকারীকে আটক করা হয়েছে।

ঘটনার পর টোকিওর সাবেক মেয়র ওইচি মাসুজো এক টুইট বার্তায় বলেন, মি. আবে বর্তমানে কার্ডিওপালমোনারি অ্যারেস্ট অবস্থায় আছেন।

জাপানে কার্ডিওপালমোনারি অ্যারেস্ট বলতে আনুষ্ঠানিকভাবে মৃত্যু নিশ্চিত করার আগের অবস্থাকে বোঝানো হয়।

শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।

মি. আবেকে দুইবার গুলি করা হয় এবং দ্বিতীয় গুলিটি তার পিঠে আঘাত করে।

তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জাপানের এনইচকে সংবাদমাধ্যম জানিয়েছে, হাসপাতালে নেবার পর থেকে মি. আবে’র কোন সাড়া পাওয়া যাচ্ছিল না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!