ডেস্ক নিউজ:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বান্দরবান ভ্রমণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ।
আজ ১১ জুলাই সকালে ড. হাছান মাহমুদ, এমপি স্বপরিবারে তার নিজ বাড়ি চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া হতে বান্দরবানের বিভিন্ন পর্যটন এলাকা ভ্রমণ করেন।পরে দুপুরে সাইরু হিল রিসোর্ট ভ্রমণ ও লাঞ্চ করেন।
খাওয়া-দাওয়া শেষ করে বিকালে তিনি বান্দরবানে নীলাচল ভ্রমণ করেন। ভ্রমণ কালে তিনি জানান বান্দরবান অপূর্ব এক সৌন্দর্যময় স্থান । তার মাঝে পর্যটন কেন্দ্র নীলাচল সকল পর্যটকদের জন্য বর্তমানে একটি আকর্ষণীয় জায়গা । তাই আমি নিজেও এ বান্দরবান ভ্রমণ করতে এসেছি । আশা করি ভ্রমণ পিপাসু সকল মানুষের কাছে নীলাচল এক মেঘের স্বর্গ হিসাবে স্থান পাবে। এক কথায় বলতে গেলে বান্দরবানের সৌন্দর্যের তুলনা হয়না ।
নীলাচল পর্যটন কেন্দ্র ভ্রমণের সময়
ডিসি ও এডিসি জেনারেল উপস্থিত ছিলেন।
পরে তিনি ঘোরাফেরা শেষ করে রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে রওনা করেন ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি