• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

Reporter Name / ৫০ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ইসলামপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থা”র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনা মূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ মে) কৈলাশের ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে স্থানীয় ছয় শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল আজম খোকনের সঞ্চালনায় এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কক্সবাজার মেডিকেল কলেজ সহযোগী অধ্যাপক ডাঃ শাহজাহান নাজির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ এ.কে.এম হারুন-অর-রশিদ।

এসময় ১২জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম সাধারণ মানুষের মাঝে চিকিৎসাসেবা, বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অছিয়র রহমান, নোয়াখালী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ইসলামী ব্যাংকের এভিপি মিজানুর রহমান,যুগ্ম দায়রা জজ হেলাল উদ্দিন,গ্লোবাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ম্যানেজার সেলিম মোরশেদ রুমেল, অ্যাডভোকেট সাহাব উদ্দিন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক ইমাম খাইর,সাংবাদিক জসিম উদ্দিন সাবেক চেয়ারম্যান নুরুল আলম, কৃষি ব্যাংক চারতি শাখার ম্যানেজার মিছবাহ আহমদ, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজিম উদ্দীন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনছুর আলম,ব্যবসায়ী নুরুল আলম, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের পরিচালক রিদুওয়ানুল হক রাজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা