Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

দুই স্কুল ছাত্রীর বাল্যবিয়ে দেওয়ায় বাবা-ভাইয়ের ৬ মাসের কারাদন্ড

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে দুই স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ায় বাবা ও ভাইকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীঘোনা গ্রামের রবিউল ইসলামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের ইবাদত আলী বিশ্বাসের ছেলে ইউছুফ আলীর সঙ্গে সম্প্রতি বিয়ে হয়। এছাড়া একই গ্রামের পীর মোহাম্মদের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সম্প্রতি উপজেলার মধ্যকুল গ্রামের জাহিদ হোসেনের সঙ্গে বিয়ে দেন। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন সোমবার সন্ধ্যায় ওই দুই ছাত্রীর বাড়িতে হাজির হন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বাবা রবিউল ইসলাম ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর ভাই আব্দুল কায়েমকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন বলেন, অভিভাবক হিসেবে সম্প্রতি বাল্যবিয়ে সংগঠনে সহায়তা করার অপরাধে তাদেরকে ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, ওই দুই ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!