Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলংকার মত নয় : কুষ্টিয়ায় হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি ॥ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, উন্নয়ন দেখলেই যাদের গাত্র দাহ হয় তারা বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মত হবে বলে বেড়াচ্ছেন। যারা শ্রীলংকার স্বপ্ন দেখছেন এর আগে তারা মিশরকে নিয়েও স্বপ্ন দেখেছেন। বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলংকার মত নয়, তাই বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না, আর বিএনপির মন থেকে শ্রীলংকার মুছে স্বপ্ন যেতেও বেশী সময় লাগবে না। হানিফ বলেন, সকাল-বিকাল যাদের সরকার বিরোধী মিথ্যাচার করার অভ্যাস তারা আসলে দেশের উন্নয়ন অগ্রগতি দেখে গাত্র দাহের কারনে এসব কথা বলে যাচ্ছেন।

আজ বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাস ভবনে সাংবাদিক রুবেল হত্যার বিষয়ে জেলার সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিয় শেষে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সাংবাদিক রুবেল হত্যার মামলা পিবিআইতে দেবার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বলা হয়েছে। দ্রুত তদন্ত শেষে এই মামলার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ৩ জুলাই দৈনিক আমাদের নতু অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হওয়ার পাঁচদিন পর কুমারখালী সেতুর নিচ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
‘যশোরে যুবদল নেতা হত্যায় সরকারকে দায়ী করেছেন মির্জাফখরুল ইসলাম আলমগীর’ এ প্রসঙ্গে হানিফ পাল্টা প্রশ্ন করে বলেন, এ ধরনের অভিযোগ করার আগে বিএনপির সময়ে আওয়ামীলীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যার দায় কি মীর্জা ফখরুল সাহেবরা স্বীকার করে নিয়েছেন। এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান ও শেখ হাসান মেহেদী সহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!