উওম কুমার নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর অস্বাভাবিক জোয়ারে পানিতে কেশবপুরের বাতামতলি, মমিনপুর, জাফরাবাদ, ধুলিয়ার মঠবাড়িয়া, নাজিরপুরের নিমদি, ধানদি, বড়ডালিমা, কচুয়া, কাছিপাড়া, কারখানা ও চন্দ্রদ্বীপের ১১টি গ্রামসহ কমপক্ষে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘর, পুকুর সব পানিতে থৈ থৈ করছে। কোমর থেকে বুক সমান পানিতে সয়লাব হয়ে গেছে মাইলের পর মাইল এলাকা। ধুলিয়া লঞ্চ ঘাট এলাকায় ভাঙ্গরোধে ফেলা বালু ভর্তি জিও ব্যাগের বাধ উপচে পানি ভিতরে প্রবেশ করছে। অনেক এলাকায় আমনের বীচতলা পানিতে তলিয়ে গেছে।
তেঁতুলিয়ার নদীর মধ্যবর্তী চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা জানান, চর নিমদি, চর ব্যারেট, চর রায় সাহেব, চর ওয়াডেল, মিয়াজানের বেড়ি বাধের বাইরের কিছু অংশ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ওই সব এলাকার আমন বীচতলা তলিয়ে গেছে।
চর ব্যারেটের মেম্বার জসিম উদ্দিন মৃধা জানান, পশ্চিম চরব্যারেটের দক্ষিন এলাকা থেকে কামাল হাওলাদের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তার বিভিন্ন অংশে ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করেছে । এ ছাড়াও দরর্জি বাড়ি থেকে সেলিম মাঝির দোকান পর্যন্ত পৌনে ১ কিলোমিটার কাঁচা সড়ক পানিতে তলিয়ে গেছে। অধিকাংশ জায়গায় ভেঙ্গে গেছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি