Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

বেনাপোলে অভিনব কৌশলে ভারতে সোনা পাচারের সময় নারী পাসপোর্ট যাত্রী আটক

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ অভিনব কৌশলে গহনা তৈরি করে সেই সোনার গহনা ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে ৮.৪৩ গ্রাম সোনা সহ উম্মে সালমা (৪৩) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল।

বুধবার (২০ জুলাই) সকালে বেনাপোল
চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক উম্মে সালমা ঢাকার ডেমরা থানার সারুলিয়ার বাসিন্দা।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ভারতে সোনা পাচার হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় সন্দেহজনক ওই যাত্রী কাস্টমস ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে প্রবেশের আগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী তিনি তার ব্যাগের ভিতর থেকে সোনার তৈরি ১০টি চুড়ি ও একটি চেইন বের করে দেয়।

আটককৃত সোনার মোট ওজন ৮.৪৩ গ্রাম। যার আনুমানিক মুল্য ৫৫ লাখ টাকা।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা সহকারী উপ পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হবে। এবং ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!