• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে কাল রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন” ঈদগাঁওতে দোকান কর্মচারীকে ছুরিকাঘাত, গ্রেফতার-১ রাঙ্গামাটিতে ৪ উপজেলার সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম বন্ধ নাইক্ষ্যংছড়িতে অবৈধ পাহাড় কাটার দাযে অভিযান জরিমানা আদায় নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইযাবা সহ-১ মহিলা আটক গড়ফাদার রা আড়ালে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত…..  ঈদগাঁওতে এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন পুর্ব সীমান্ত নিউজ ডেস্ক এর সাথে কচ্ছপিয় ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময়

রাঙ্গামাটিতে ৪ উপজেলার সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- রাঙামাটির কাপ্তাইয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে  জেন্ডার বিষয়ক কর্মশালা ও অবহিতকরণ সভা  অনুষ্ঠিত হয়েছে। 

বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার – এর কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে রবিবার ( ৭ জুন) সকাল ১১ টায় কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ সংলগ্ন কর্ণফুলি রেস্টুরেন্টে এই কর্মশালা এবং  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই, রাঙ্গুনিয়া,  রাজস্থলী এবং বিলাইছড়ি  উপজেলার প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।

 চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং কর্শালায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন ।  এসময় তিনি বলেন, কম্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর মাধ্যমে দূর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে প্রান্তিক পর্যায়ের মানুষজন উপকৃত হচ্ছে। এছাড়াও  নারী- পুরুষের সমতা ও তাদের অধিকার  নিশ্চিত এবং  নারীদের ক্ষমতায়নে সাংবাদিকদের বিশেষ ভুমিকা পালন করার আহবান জানান। হিল ফ্লাওয়ার এর সহকারী কর্মসূচী ব্যবস্থাপক জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে  এসময় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল  এর কম্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, কাপ্তাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির,  রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্বাস উদ্দিন আফতাব, সদস্য জগলুল হুদা, বিলাইছড়ি উপজেলার  পূর্বকোণ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা ইউনিয়ন এর মাঠ পর্যায়ের কর্মী ক্রোম্রাচিং মারমা এবং পপি তনচংগ্যা।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্প বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন হিল ফ্লাওয়ার এর ব্যবস্থাপক( অর্থ ও প্রশাসন) সনজিৎ তনচংগ্যা। কর্মশালায় সরকারের পাশাপাশি  বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো পাহাড়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।তারমধ্যে চন্দ্রঘোনা খ্রীস্ট্রীয়ান হাসপাতাল এবং  হিলফ্লাওয়ার সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আসছে  যা দৃশ্যমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা