Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বান্দরবানে শশুর বাড়িতে বিষপানে এক যুবকের আত্মহত্যা

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে শশুর বাড়িতে বিষপানে এক যুবক আত্মহত্যা করেছে।

আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বান্দরবানের ৪ নং ওয়ার্ড বরিশাল পাড়ায় এ ঘটনাটি ঘটে ।

মৃত ব্যক্তি বান্দরবান ৪ নং ওয়ার্ড বরিশাল পাড়ার মোঃ লিয়াকত আলী (৭০) এর ছেলে মোহাম্মদ ফয়সাল টুটুল (৩৫) । সে পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন ।

এ বিষয়ে মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করলে তার স্ত্রী মনি আক্তার জানান, আমার স্বামীকে বিষ খাওয়া অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে পুরুষ ওয়ার্ডে ১২ নম্বর বেডে ভর্তি করে ।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় অদ্য আজ ৮ তারিখ ভোর ৪ টার সময় তিনি মৃতবরণ করেন।

এ বিষয় নিয়ে মৃত ব্যক্তির স্ত্রী মনি আক্তার জানান, আমার স্বামী টুটুল গতকাল মদ পান করে বাসায় এসে তার সাথে ঝগড়া করে বাসার বাহিরে গিয়ে বিষ পান করেন।

পরবর্তীতে পাড়ার লোকজন এসে মনি আক্তার কে বলে যে তোমার স্বামী বিষ খেয়েছে , খবর টি শুনে মনি আক্তার খুব দ্রুত তার স্বামীকে নিয়ে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

কোন ধরনের কীটনাশক ওষুধ খেয়েছে মৃত টুটুল, মনি আক্তার কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তা আমি জানি না, কারন সে তো আমার সামনে বিষ পান করে নেই।

মনি আক্তার আরো বলেন যে বিয়ের পর থেকে মৃত টুটুল প্রতিদিন মদ্যপান করত এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো, মৃত টুটুল পেশায় একজন রঙের মিস্ত্রি ছিল । সে দীর্ঘদিন বান্দরবান শহরে বিভিন্ন দোকানে রঙের কাজ করতো, গত বছরে তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কে মারধর করে বাড়ি থেকে বের হয়ে ফেনীতে চলে যায়।

পরবর্তীতে সে পুত্র সন্তানের জন্ম হওয়ার খবর শুনে ফেনী থেকে অনুমানিক ৩ মাস পরে বান্দরবানে আবার চলে আসে।

এই বিষয়ে বান্দরবান সদর থানায় কর্তব্যরত এসআই কামরুজ্জামান জানান, মৃত ব্যক্তির একটি সুরতহাল রিপোর্ট প্রস্তুতের কাজ চলছে, বর্তমানে মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে রাখা আছে । পুলিশ ঘটনার সত্যতা যাচাই চেষ্টা করছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!