Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কেশবপুরে মোটরসাইকেল সহ ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার: আসামি পলাতক

আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে ভাল্লুক ঘর ফাড়ির পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বরণডালি কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজ মোড় এলাকা থেকে উদ্ধার করা হয়। মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। তবে মাদকের উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক আজিজুর রহমান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক ওবায়দুল্লাহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বুধবার রাতে বরণডালাী এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে কলারোয়ার দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে আসতে দেখে সন্দেহজনক হওয়ায় চালককে জিজ্ঞাসাবাদের জন্য গতিরোধ করে। সে পুলিশের বাধা অমান্য করে মোটরসাইকেল না থামিয়ে চলে যায়। বিষয়টি পুলিশের সন্দেহ হওয়ায় তার পিছনে ধাওয়া করলে বরণডালী কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজের সামনে কেশবপুর টু কলারোয়া সড়কের উপর সাতক্ষীরা-ল ১২-০৬০৭ নম্বরের লাল রংয়ের ১৫০ সি সি এ্যাপাচি মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকেই মোটরসাইকেলে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, মোটরসাইকেল সহ ২০২ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!