Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি:রাঙ্গামাটির লংগদু উপজেলা বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামে মোছা.বৃষ্টি আক্তার (১৯) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

শনিবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃষ্টির পারিবারিক সুত্রে জানা যায়, আনুমানিক ১২টার দিকে ঘরের মধ্যে ঘরের আড়ার সাথে শাড়ির আচল বেধে সে আত্মহত্যা করে। গৃহবধূ আট মাসের অন্তঃসত্ত্বা ছিলো বলে জানা যায়। পরিবারের লোকজন দুপুর ১২.৩০ টার দিকে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

লংগদু হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আফজাল হোসেন, বলেন ভিকটিমকে মৃত অবস্থায় হাসপাতাল নিয়ে আসা হয়।যখন নিয়ে আসে তখন আমরা ভিকটিমকে মৃত দেখি এবং গলায় একটি দাগ দেখতে পাই। আমি এবং আমার সহকর্মী তা নিশ্চিত করি। পরবর্তীতে লংগদু থানা পুলিশ এস আই শাহাবুর সহ সঙ্গীয় ফোর্স এসে লাশ থানায় নিয়ে যায়।

লংগদু থানার এস আই শাহাবুর আলম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতাল যাই। সেখান থেকে লাশ ময়না তদন্তর জন্য থানায় নিয়ে আসি। ময়নাদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে ময়নাতদন্তর রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!