Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কাপ্তাই – চন্দ্রঘোনা ইউপিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি:জনগণের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখা, প্রত্যেক জাতি, বর্ণ, গোত্রের মধ্যে সহাবস্থান নিশ্চিত করা। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হানাহানি বন্ধ করার লক্ষ্যে সরকার দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সম্প্রীতি কমিটি গঠন ও সম্প্রীতি সমাবেশ করার নির্দেশনা করা হয়েছে। সোমবার (১২সেপ্টেম্বর) রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ও ১নং ইউপি সম্প্রীতি কমিটির আয়োজনে পৃথক, পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় নতুনবাজার এলাকায় ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডেপুটি কমান্ডার মো. ইস্রাফিল হোসেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক খন্দকার মাঈনুল হক, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, প্রধান শিক্ষক মো. ইউসুফ, ইমাম মো. জাহিদুল ইসলাম, পুরোহিত পিন্টু চক্রবর্তী, নতুনবাজার বনিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নবীর হোসেন, হরিনছড়া গীর্জার সভাপতি আরদৌ লিয়ান পাংখোয়া। এর আগে ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মো.আকতার হোসেন মিলনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কেপিএম প্রকৌশলী স্বপন কুমার সরকার,এসআই ফারুক,বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর, আ’লীগ নেতা নুর উল্লাহ ভূঁইয়া, উপজেলা আ’লীগ সভানেত্রী মানোয়ার জাহানসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!