Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বরকলে ইউনিয়ন পর্যায়ে একযোগে সম্প্রীতি সমাবেশ

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটি বরকলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে একযোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বরকল উপজেলায় ৫ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ সমাবেশ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর তত্বাবধানে সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা,বরকল ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা,ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন ও বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা সভা পরিচালনা করেন।

সভায় বক্তারা সামাজিক সম্প্রীতি সুদৃঢ় রাখতে ঐক্যমত পোষণ করেন। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে অ-সামপ্রদায়িক চেতনা বিশ্বাস ধরে রেখে একে-অপরের প্রতি সহযোগিতা মনোভাব নিয়ে এগিয়ে আসার কথা বলা হয়। বরকল উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষার্থে সামাজিক সম্প্রীতি বজায় রাখা সকলের দায়িত্ব।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সচিব,আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!