বান্দরবান প্রতিনিধি:সারা দেশের মত পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বান্দরবান জেলায় মোট ৫ হাজার ৬শত ৩৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
প্রশাসনের তথ্যমতে,এবারে বান্দরবান জেলায় ৭টি উপজেলার ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষা শুরুর ৩০মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে গিয়ে পরীক্ষায় অংশগ্রহন করছে।
এদিকে সকালে বান্দরবান সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজসহ প্রশাসনের কর্মকর্তারা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি