Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রাঙ্গামাটিতে অটোরিক্সা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির আসামবস্তি- কাপ্তাই সড়কে চাঁদা না পেয়ে অটোরিক্সা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে, রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বনরূপা চত্ত্বরে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকেরা সড়কে ব্যরিকেট দিয়ে প্রায় আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রশাসনের কাছে তিনটি দাবি তুলে ধরেন, দাবি সমূহ হলো- অটোরিক্সার চালকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং অটোরিক্সার ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে রাঙ্গামাটি শহর অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে। বক্তারা আরো বলেন, অটোরিক্সা চালক খুবই গরীব ঘরের সন্তান। সেই কিস্তির মাধ্যমে গাড়িটি ক্রয় করেছেন। এটি দিয়ে তাঁর সংসার চলে। যদি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ,উন্নয়ন বোর্ড, মেয়র কিংবা এমপি যদি তাকে একটি গাড়ি ক্রয় করে দেয় তাহলে তার সংসার চলবে।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু,শ্রমিক নেতা মহিউদ্দিন পেয়ারু প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই ইউপি এলাকার আগর বাগান নামক স্থানে তিমুর সড়কে অটোরিক্সার চালক মোঃ কামাল হোসেন সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় তাঁর অটোরিক্সা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিটও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী চালক মোঃ কামাল হোসেন জানান, সকালে রির্জাভ বাজার থেকে দুই নারীকে নিয়ে কাপ্তাই যাওয়ার পথে চার-পাঁচ জন ছেলে পথ আটকে দেয়। তার কাছে টোকেন না থাকায় তাদের নেতার কাছে যেতে বলে। সবার কাছে অস্ত্র থাকায় তিনিও ভয়ে ছিলেন। তাদের নেতা তাকে গুলি করতে চেয়েছে। তখন পা ধরে জীবন ভিক্ষা চান এবং এক হাজার টাকা দিয়ে টোকেন নিতে চান। তবে তারা তা না শুনে অটোরিক্সায় আগুন ধরিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!