আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস
উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলহাজ্ব ডা: আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, সহকারি প্রোগ্রামার আব্দুস সামাদ, সচ্ছাসেবী সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, নিরাপদ সড়ক চাই (নিচসা) কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল,রমেশ চন্দ্র দত্ত,আশরাফুজ্জামান, সদস্য সচিব শরিফুল ইসলাম, সাংবাদিক এস আর সাইদ, সাংবাদিক আরশাদুল ইসলাম আরো অনেকে উপস্হিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি