• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
কলেজবাজার আল-আমিন ইসলামিয়া হিফজ মাদ্রাসায় পবিত্র কোরআনের সবক অনুষ্ঠান সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক জলবায়ু পরিবর্তন বিষয়ে রাজস্থলীতে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়া প্রেসক্লাবের নতুন কমিটি’কে বিভিন্ন মহলের অভিনন্দন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মী খোরশেদ আলম’কে ফাঁসানোর অভিযোগ: মিশ্র প্রতিক্রিয়া

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনজুর হোসেনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সতেজ বড়ুয়া, এএসআই (নিরস্ত্র) আবদুল আজিজ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় সাবেক মহিলা মেম্বার সাবেকুন্নাহারের বাড়ি থেকে ৬০ পিস ইয়াবাসহ মো. মহিউদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি মধ্যম বাইশারী এলাকার মৃত নূর আহমদের ছেলে।

আটকের পর তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ অভিযানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রম আরও বেগবান হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা