• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
চিরিংগা হাইওয়ে থানায় বৃক্ষরোপণ… কুমিল্লা রিজিয়নে ৫ হাজার গাছ লাগানোর ঘোষণা অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলমের রাজস্থলীতে বিদ্যালয়ের এক  এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ কলেজবাজার আল-আমিন ইসলামিয়া হিফজ মাদ্রাসায় পবিত্র কোরআনের সবক অনুষ্ঠান সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক জলবায়ু পরিবর্তন বিষয়ে রাজস্থলীতে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়া প্রেসক্লাবের নতুন কমিটি’কে বিভিন্ন মহলের অভিনন্দন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত

চিরিংগা হাইওয়ে থানায় বৃক্ষরোপণ… কুমিল্লা রিজিয়নে ৫ হাজার গাছ লাগানোর ঘোষণা অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলমের

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মো. কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের আওতাধীন থানা, ফাঁড়ি ও অফিস কম্পাউন্ডে চলতি বর্ষা মৌসুমে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) কক্সবাজারের চিরিংগা হাইওয়ে থানা কম্পাউন্ডে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শাহিনুর আলম খান।

অনুষ্ঠানে চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিনসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে মো. শাহিনুর আলম খান তাঁর আওতাধীন সকল থানা, ফাঁড়ি ও অফিস কম্পাউন্ডে ফলজ ও ঔষধি গাছ রোপণের নির্দেশনা দেন। কর্মসূচি সফল করতে তিনি চিরিংগা হাইওয়ে থানাসহ কুমিল্লা রিজিয়নের বিভিন্ন ইউনিটে গাছের চারা বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবনের জন্য অপরিহার্য অক্সিজেন, ভিটামিন ও ভেষজ ওষুধের প্রাকৃতিক ভাণ্ডার। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বনায়নের কোনো বিকল্প নেই। তাই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের সবার উচিত প্রতি বছর বর্ষা মৌসুমে বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস প্রাঙ্গণ ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানো।

অতিরিক্ত ডিআইজি আরও জানান, পরিবেশবান্ধব এ উদ্যোগের অংশ হিসেবে চলতি মৌসুমে কুমিল্লা রিজিয়নের আওতাধীন সব থানা, ফাঁড়ি ও অফিস কম্পাউন্ডে পর্যায়ক্রমে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

হাইওয়ে পুলিশের এই সবুজ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে পুলিশের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে আরও উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা