• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
কলেজবাজার আল-আমিন ইসলামিয়া হিফজ মাদ্রাসায় পবিত্র কোরআনের সবক অনুষ্ঠান সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক জলবায়ু পরিবর্তন বিষয়ে রাজস্থলীতে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়া প্রেসক্লাবের নতুন কমিটি’কে বিভিন্ন মহলের অভিনন্দন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মী খোরশেদ আলম’কে ফাঁসানোর অভিযোগ: মিশ্র প্রতিক্রিয়া

কলেজবাজার আল-আমিন ইসলামিয়া হিফজ মাদ্রাসায় পবিত্র কোরআনের সবক অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদ দাতা:চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার সংলগ্ন বিশ্বমানের হিফজ প্রতিষ্ঠান ‘আল-আমিন ইসলামিয়া হিফজ মাদ্রাসা’র পবিত্র কোরআন শিক্ষার সবক অনুষ্ঠান আজ ১৪ জুন মাদ্রাসার হল রুমে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার আল-জামিয়া আল-ইসলামিয়ার বিশিষ্ট আরবি সাহিত্যিক ও প্রভাষক, হাফেজ মাওলানা জাফর সাদেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, কলামিস্ট, মানবাধিকার কর্মী ও ব্যাংকার মোহাম্মদ শাহজাহান।

পবিত্র কোরআনের সবক গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অন্যতম হলেন— তাসনিম বিনতে জাহান, ইমা, আয়েশা সিদ্দিকা ও আয়াত প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা জাফর সাদেক বলেন:

“কোরআনের শিক্ষা কেবল একটি কিতাব পাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের সমগ্র জীবনকে আলোকিত করার এক স্বর্গীয় আলোকবর্তিকা। কোমলমতি শিক্ষার্থীদের হৃদয়ে কোরআনের বাণী গেঁথে দেওয়ার এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আল-আমিন ইসলামিয়া হিফজ মাদ্রাসা বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত মানুষ উপহার দেবে বলে আমি বিশ্বাস করি। আমি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা