• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline
এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার কেশবপুরে নিখোঁজের ২৪ ঘন্টা পর অজ্ঞানবস্থায় ভ্যানচালকে উদ্ধার – খোয়া গেল ভ্যান চিরিংগা হাইওয়ে থানায় বৃক্ষরোপণ… কুমিল্লা রিজিয়নে ৫ হাজার গাছ লাগানোর ঘোষণা অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলমের রাজস্থলীতে বিদ্যালয়ের এক  এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ কলেজবাজার আল-আমিন ইসলামিয়া হিফজ মাদ্রাসায় পবিত্র কোরআনের সবক অনুষ্ঠান সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক জলবায়ু পরিবর্তন বিষয়ে রাজস্থলীতে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়া প্রেসক্লাবের নতুন কমিটি’কে বিভিন্ন মহলের অভিনন্দন

লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে লামা সাংবাদিক ইউনিটি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লামা বাজারস্থ সংগঠনের কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। সোমবার ১৫ জুন ২০২৬ ইং সারাদিন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক তামিম এবং কোষাধ্যক্ষ পদে ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. রমিজ। এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চৌধুরী মোহাম্মদ সুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সাংবাদিক খগেশ প্রতি চন্দ্র খোকন। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মো. নুরুল করিম আরমান এবং সদস্য হিসেবে ছিলেন মো. তৈয়ব আলী।সংগঠনের মোট ১২ জন ভোটারের মধ্যে ১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ করিম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ইউনিয়নে সভাপতি ইউছুফ মজুমদার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ এবং ডিআইও শহিদুর রহমান সহ প্রমূখ।

ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহ জাহান কামাল, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দিন ও সংগঠনের সদস্য ভোটার ও প্রার্থীরা।নির্বাচনের সত্যতা নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতি চন্দ্র খোকন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।”নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা