আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়ি১১ বিজিবি কর্তৃক মালিক বিহীন ২৩টি বার্মিজ গরু আটক করা হয়েছে
শুক্রবার সকাল ৭টা৩০মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ক্যাপ্টেন নুর ফয়সল মেহমুদ (সংযুক্ত অফিসার) এর নেতৃত্বে গোপন সংবাদের এর ভিত্তিতে বিশেষ টহল দল কর্তৃক ব্যাটালিয়ন সদর হতে আনুঃ ০৭ কিঃ মিঃ উত্তর দিকে বাংলাদেশ অভ্যন্তরে ঈদগড় কালীর ছড়া নামক স্থান হতে ২৩টি বার্মিজ গরু আটক করে বলে জানা যায়।
অপর দিকে নাইক্ষ্যংছড়ি থানায় অধীনস্থ অলীক্ষ্যং মিন ঝিড়ির একটি রাবার বাগানে বাইশারী তদন্ত কেন্দ্রের এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১০দিকে ১৯টি মিয়ানমার থেকে চোরাই পথে আসা গরু মালিক বিহীন অবস্থায় আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি