Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

লামা ওলামা ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন।

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা ও বমু-বিলছড়ি ইউপির সমস্ত ওলামা-ত্বুলাবাদের সমন্বয় প্রতিষ্ঠিত দ্বীনি ও সেবামূলক সংগঠন লামা ওলামা ঐক্য পরিষদের নির্বাচন-২৩ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল’২৩) দুপুর সাড়ে ২টাই লামা কেন্দ্রীয় মারকাজ মসজিদ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। এসময় সংগঠনের ৫০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সংগঠনের সদস্যদের গোপন ভোটের মাধ্যমে ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মাও. আনোয়ার হোসেন, ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাও. মোঃ হেলাল উদ্দিন এবং ২৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন হা. মো. নাসির উদ্দিন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাও. নাসির উদ্দিন, সহকারী মাও. হেলাল উদ্দীন, আব্দুল কাদের ও মিজানুর রহমানের উপস্থিতিতে ভুটানুষ্ঠান চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাও. নাসির উদ্দিন।

ফলাফল অনুসারে মাও. হেলাল উদ্দীন ২ ভোট পেয়ে ২য় ও হা. মো. হোসাইন ১ ভোট ৩য় স্থান লাভ করেন, অপরদিকে মাওলানা আনোয়ার হোসেন ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে হা. মো. হোসাইন, শফিউল আজিম, শাহিদুল ইসলাম ১ ভোট, ইব্রাহিম নাসিম ২, জাকারিয়া ৩, হাফেজ নাসির এবং সাইফুল ইসলাম ৪ ভোট পান, অপরদিকে মাও. হেলাল উদ্দীন ৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে হা. মো. হোসাইন, ইব্রাহিম নাসিম, আব্দুল কাদের, শাহিদুল ইসলাম, শফিউল আজিম ১ ভোট, মোঃ ইউনুস, হেলাল উদ্দিন, সোয়াইব ও মিজানুর রহমান ২ ভোট এবং মাও. জাকারিয়া ১২ ভোট পান, অপরদিকে মাওলানা নাসির উদ্দিন ২৬ ভোট পেয়ে কোষাধাক্ষ পদে নির্বাচিত হন।

নির্বাচনের সত্যতা নিশ্চিত করে পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হা. মাও. নাসির উদ্দীন বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে গঠিত আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!