হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি:বান্দরবান জেলা রোয়াংছড়ি উপজেলায় রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সদস্য কুমার তঞ্চঙ্গ্যা’র অকাল মৃত্যুতে আত্মার পবিত্রতা, সদগতি ও নির্বাণ সুখ কামনায় সপ্তাহিক ক্রিয়া সংঘদান, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দানসহ দানানুষ্টান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল সারে ৯টায় রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে স্বর্গীয় সদস্য কুমার তঞ্চঙ্গ্যা’র উদ্দেশ্য দানানুষ্টান ও ধর্মসভার অনুষ্ঠানে উপাধ্যক্ষ ভদন্ত পঞ্ঞানন্দ মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ ভদন্ত উইচারিন্দা মহাথের, বিশেষ অতিথি ছিলেন পাগলাছড়া সার্বজনীন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত আগাসারা, বটতলী পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ, বিজয় পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষসহ ভিক্ষুসংঘসহ দেশনায় উপস্থিত ছিলেন।
প্রসংগত স্বর্গীয় সদস্য কুমার তঞ্চঙ্গ্যা গত ২২ মার্চ ২০২৩ তারিখে রোয়াংছড়ি হইতে বেংছড়ি পূর্ণবাসন রাস্তায় কাঠবোঝা ট্রাক গাড়ি দূর্ঘটনা হয়। এলাকাবাসী হঠাৎ দেখতে পেয়ে রোয়াংছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক রোগীর অবস্থা মুমূর্ষু হওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফাত করেন। সেখানে ভর্তি হয়ে মাসব্যাপী চিকিৎসাধীন ছিলেন। ডাক্তার সূত্রে জানা যায় সদস্য কুমার তঞ্চঙ্গ্যার সড়ক দূঘর্টনায় মেরুদণ্ড সম্পূর্ণ ভেগে শ্বাসকষ্টের আইসিইউতে ভোগান্তিতে দিন দিন রোগীর অবনতি হলে চিকিৎসারত অবস্থায় গত ১৫ এপ্রিল ২০২৩ তারিখে মৃত্যুর বরণ করেন।
তিনি রোয়াংছড়ি উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগের স্বক্রীয় কর্মীর জনবান্ধব ছাত্র নেতা ছিলেন। ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডে চিনি পাড়ায় স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে ৮নং ওয়ার্ড ওয়াগয় পাড়ায় কমল কান্তি বড়ুয়া কাছে দীর্ঘদিন যাবৎ কাঠ ব্যবসাকে দেখা-শোনা করে কাঠ ব্যবসায়িক কেরানি হিসেবে কর্মরত ছিলেন। দুর্গম পাহাড়ে থেকে কাঠ আনতে গিয়ে কাঠ বোঝা ট্রাক গাড়ির দিয়ে দূর্ঘটনায় অকালে মৃত্যুর বরণ করেন। মৃত্যুকালে একজন ২বছরের কন্যা ও স্ত্রী রেখেগেছেন। তাহার কোন স্থাবর অস্থার সম্পত্তি রেখে যায়নি।
ধর্মীয় অনুষ্ঠান শেষে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা বলেন মৃত্যুর ব্যক্তি আমাদের পরিবারের ছোটকাল থেকে তাকে লেখা-পড়ার খরচ বহন করেছি এজন্য রেখে যাওয়া স্ত্রী ও ছোট মেয়ে থাকার জন্য আমার পিতা নামীয় জায়গা হতে ১৫-২০ লক্ষ মূল্যমানের বতটলী পাড়ায় বসত ভিটা ৫ গন্ডা জায়গা ও বিজয় পাড়া থেকে ৫ গন্ডা মোট ১০ গন্ডা বসত ভিটা জায়গায় দান করেছি। দানকৃত জায়গাটি ওয়ারিশগণদেরকে কোন ওজর-আপত্তি থাকবে না। আইনের প্রক্রিয়াধীন করে কাগজের দলীলসহ দেওয়া হবে। যেনো পরিবারের কোন প্রকারে ভবিষ্যতে আপতি না থাকে।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা, ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, মেহ্লাঅং মারমা, আত্মীয় -স্বজন, শুভাকাঙ্ক্ষী, অঙ্গ সংগঠনসহ ২শ শতাধিক দায়ক-দায়িকা ও পূণ্যার্থীরা অংশগ্রহণ করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি