রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও আপামর জনগণের বন্ধু (এস.আই) জীবন চৌধুরীকে রোয়াংছড়ি উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে গতকাল সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে অস্থায়ী প্রেস ক্লাবের কার্যালয়ে সম্মাননা স্মারক ক্রেস তুলি দিয়ে বদলী জনীত বিদায়ের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে জেলা প্রতিনিধি ও রোয়াংছড়ি প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক মংখিং মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রেস ক্লাবের সভাপতি চহ্লামং মারমা। এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইতিং, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, হ্লাছোহ্রী মারমা, এসআই রাহুল রায়, রিপন বড়ুয়া প্রমুখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি