Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২০তম সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা, ০৯ মে ২০২৩: বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর ২০তম সাধারণ সভা আজ মঙ্গলবার ০৯ মে ২০২৩ তারিখে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রি›িসপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতিত্ব করেন।
বিএনএসিডব্লিউসি’র সদস্যসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং সশস্ত্র বাহিনী হতে ৪৩ জন উচ্চপদস্থ কর্মকর্তা সভায় অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিএনএসিডব্লিউসির চলমান কাজগুলো পর্যালোচনা এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়াও বাংলাদেশের রাসায়নিক নিরাপত্তা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা রোধে সংশি‘ষ্ট বিভিন্ন সংস্থার করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ  আলোচনা করা হয়। বাংলাদেশে কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট সংক্রান্ত দুর্ঘটনায় সাড়া দানের জন্য বাহিনীসমূহ কর্তৃক গঠিত কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (সিডিআরটি) এর কর্মপরিধি চূড়াš¹করণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সভায় গুর¦ত্বপূর্ণ সিদ্ধাš¹ গৃহিত হয়। দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য আমদানি ও ব্যবহার আরো নিবিড়ভাবে নিয়ন্ত্রনের লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্যের সাথে সংশি‘ষ্ট প্রতিষ্ঠানকে বিএনএসিডব্লিউসির সাথে নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরী করা হয়েছে বলে জানানো হয়।
এছাড়াও তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য পরিবহনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ব্যাপারে সভার সদস্যগণ একমত পোষণ করেন। এছাড়াও বিএনএসিডব্লিউসি এর পরিদর্শন দলের দিকনির্দেশনা অনুসারে চট্টগ্রাম বন্দর কর্তৃক বন্দরে দীর্ঘদিন ধরে রক্ষিত বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সুষ্ঠু নিষ্পত্তির বিষয়টি বিএনএসিডব্লি‘উসি কর্তৃক সভাকে অবহিত করা হয়। চট্টগ্রাম বন্দরের ন্যায় অন্যান্য বন্দরে রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ব্যবস্থাপনা সুসংহত করার ব্যাপারে চেয়ারম্যান, বিএনএসিডব্লিউসি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সবশেষে, বাংলাদেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!