আমিনুল ইসলাম: নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:কক্সবাজার ৩৪ বিজিবির অধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির বিশেষ টহল দল কর্তৃক মালিকবিহীন ৭.৩৯৬ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবির জোয়ানরা।
জানা যায়, বুধবার (১০ মে) আনুমানিক রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিন রেজুপাড়া বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. বিপুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় টহল সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ফুটেরঝিড়ি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৭.৩৯৬ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।আটককৃত মালামাল পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।জব্দ কৃত ক্রিস্টাল ম্যাথ আইচ মাদকের বাজার মূল্য ৩৬ কোটি ৯৮ লাখ টাকা বলে বিজিবি সূত্র জানান
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি