Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নাইক্ষ্যংছড়িতে ৩১ শত পিচ ইয়াবা ও গাঁজা সহ মেদাউ মার্মা আটক

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ধুংড়ী হেডম্যান পাড়া এলাকায় বিশেষ অভিযানে ৩ হাজার একশত পিস ইয়াবা ও ৫শত গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ ।

৬ জুন বিকাল ৪ টার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন সদর ইউনিয়নের ধুংড়ী হেডম্যান পাড়ার জনৈক মেদাউ মার্মার বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট মেদাউ মারমা নামে এক মাদক কারবারী ধৃত হয়।

উপস্থিত লোকজনের সামনে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে সর্ব মোট তিন হাজার একশত পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হল মেদাউ মারমা (৫৩), পিতা-চাইলুং মারমা, সাং-ধুংড়ী হেডম্যান পাড়া, ডাকঘর- নাইক্ষ্যাংছড়ি, থানা-নাইক্ষ্যাংছড়ি, জেলা-বান্দরবান বলে জানা যায়।
ধৃত মাদক কারবারী জানায়, সে বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে নাইক্ষ্যংছড়ি সহ বান্দরবানের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যাংছড়ি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!