Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় শিশুশ্রম প্রতিরোধে অবদান রাখায় পাঁচ সফল বাবাকে সম্মাননা

ইসমাইলুল করিম  : লামা প্রতিনিধি:পার্বত্য জেলা বান্দরবানের লামায় শিশুশ্রম শিশুর জীবনে এক অমানবিক অধ্যায়। শিশুরা কর্মে নিয়োজিত হওয়ার পরিণাম হয়ত তাৎক্ষণিক লাভ, কিন্তু এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। কেননা শিশুশ্রম শিশুর শারীরিক, বুদ্ধিবৃত্তিক, মানসিক, সামাজিক ও নৈতিক জীবনকেও বিষিয়ে তোলে। শিশুশ্রম শিশুস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। এমনি হাজার প্রতিকূলতা ও দারিদ্রতাকে ডিঙ্গিয়ে শিশুশ্রমকে না বলে সন্তানদের উচ্চতর শিক্ষা প্রদানে সফল হওয়া পাঁচ কৃতি বাবাকে দেয়া হয়েছে সম্মাননা। সোমবার (১২ জুন) বহুজাতিক কোম্পানি বিএটিবি লামা লিফ ডিপো অফিসে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্ত সফল বাবারা হলেন, লামা পৌরসভার সিলেটি পাড়ার কৃষক মো. জসিম উদ্দিন, লামা সদর ইউনিয়নের বৈল্যারচর গ্রামের কৃষক মোঃ বেলাল হোসেন, রূপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড হাফেজ পাড়ার কৃষক জাফরুল ইসলাম, বমু বিলছড়ি এলাকার কৃষক দেলোয়ার হোসেন এবং বমু বিলছড়ি ইউনিয়নের বমুর কুল এলাকার কৃষক মো. জয়নাল আবেদিন।

শিশুশ্রম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএটিবি রিজিওনাল লিপ ম্যানাজার দেওয়ান আমিনুল ইসলাম নাসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, অতিথি হিসেবে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার বর্মন, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, চট্টগ্রাম সাউথ লিফ রিজিওন এরিয়া লিফ ম্যানেজার মোঃ আল-আমিন, লামা লিফ ডিপো ম্যানেজার তানজিম মাশরুর সহ প্রমূখ। এসময় অনুষ্ঠানে তিন শতাধিক প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার শিশুশ্রম বন্ধে কাজ করছে। শিশুশ্রম নিরুৎসাহিত করতে সরকার স্কুলগামী শিশুদের নগদ অর্থ, খাবারসহ নানা ধরনের সুবিধা দিচ্ছে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম বন্ধে শতভাগ সফলতা আসবে বলেও জানান তিনি।

উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল বলেন, শিশুশ্রম শিশুদের স্বাস্থ্যহানি, অপুষ্টি, বিভিন্ন রোগ-ব্যাধিতে আক্রান্ত হওয়া, এমনকি নানা দুর্ঘটনাজনিত কারণে পঙ্গুত্বও বরণ করতে হয়। শিশু শ্রমিকেরা পরিবার এবং স্বাভাবিক সামাজিক পরিবেশ থেকে কর্ম সময়ে বিচ্ছিন্ন থাকে। এতে তাদের সামাজিকীকরণ ত্রুটিপূর্ণ ও ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়।

এরূপ অবস্থায় তাদের ভবিষ্যতে বিভিন্ন বিচ্যুত আচরণ, অপরাধপ্রবণতা ও মনস্তাত্ত্বিক জটিলতা দেখা দেয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। শিশু শ্রমিকেরা প্রধানত দরিদ্র পরিবার থেকে আসে। এরা শ্রমদান কাজে নিয়োজিত হতে গিয়ে শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বি ত হয়। তাই শিশুশ্রম বন্ধের আবশ্যকতা অনিবার্য। শিশুশ্রম প্রতিরোধ এবং শিশু অধিকার সংরক্ষণে বাংলাদেশের সংবিধানে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে।

বিএটিবি রিজিওনাল লিপ ম্যানাজার দেওয়ান আমিনুল ইসলাম নাসিম বলেন, জাতিসংঘের শিশু অধিকার সনদ ১৯৯০-এর সমর্থনকারি দেশ হিসেবে বাংলাদেশ শিশুশ্রম বন্ধে বদ্ধপরিকর। আমরাও সরকারের উদ্যোগকে একাত্মত পোষণ করে শিশুশ্রম বন্ধে কাজ করছি। বিএটিবি সকল ধরনের শিশুশ্রম বন্ধে দীর্ঘদিন ধরে কাজ করছে। ইতিমধ্যে আমরা সফলতার মূখ দেখছি। তারই অংশ হিসাবে আজ সফল পাঁচ বাবা-মাকে সম্মাননা দেয়া হয়েছে। এছাড়া শিশুশ্রম নিরসনে কৃষকদের মাঝে নানা প্রণোদনা দেয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!