Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

দুই সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি মামলা: আরইউসি’র নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি:গেল এপ্রিল মাসের শুরুতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলায় কর্মরত সাংবাদিক মুহিববুল্লাহ মুহিব ও সিবি২৪ এ কর্মরত সাংবাদিক মহিউদ্দিন মাহির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা হয়রানীমূলক মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার (আরইউসি)।

বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার (আরইউসি) এর সভাপতি এইচ,এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম, ওসমান গণি জানান, প্রকাশিত সংবাদে ওই সাংবাদিকদের নিজস্ব কোন বক্তব্য নেই। ভুক্তভোগী ও মামলার নথির তথ্য পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে প্রমাণিত হয় প্রতারক কথিত নোরা হোসেন, নুরা বেগম ও নুরা ফাত্তের বাংলাদেশের কোন নাগরিক সনদ নেই।

সে একাধিক উদীয়মান তরুণদের সাথে প্রতারণা করেছে উদ্যোক্তা সেজে। তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর কোন প্রতিবাদলিপি না দিয়ে দুই মাসের বেশি সময় পর ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করা হয়। যা সাংবাদিকদের কলমকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে সাংবাদিক নেতৃবৃন্দ।

অতি দ্রুত সাজানো এই মামলা থেকে দুই পেশাদার সাংবাদিককে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!