Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ৭৫ টি বার্মিজ গরু উদ্ধার

আমিনু্ল ইসলাম:নাইক্ষংছড়ি প্রতিনিধি:সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়ন সদর কর্তৃক ২০ জুন আনুমানিক রাত ১১টা হতে ২১ জুন সকাল ৯ টা পর্যন্ত বড়বিল গর্জনিয়া নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৭৫টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য জানুযারি ২০২৩ হতে আজ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ২৪ ( চব্বিশ ) কোটি টাকা সরকারী কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম সাংবাদিকদের জানান
বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!