Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:বিএনপি-যুবদল-ছাত্রদল কর্তৃক চট্টগ্রাম শহরে জামালখান এলাকায় মহান স্বাধীনতার ইতিহাস সম্বলিত ‘বঙ্গবন্ধুর ম্যুরাল’ ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন মুক্তিযুদ্ধ কামান্ড কাউন্সিল পার্বত্য জেলা বান্দরবানের লামায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। (২১ জুন) বুধবার সকাল সাড়ে ১০টায় লামা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, বান্দরবান জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়।

এতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মো. জহিরুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদ সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি প্রদীপ কান্তি দাশ।লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় প্রতিবাদ মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলা, পৌর শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ মানববন্ধন থেকে তাঁরা বলেন, যে মুহুর্তেই দেশ উন্নত সমৃদ্ধ হয়ে বিশ্ব দরবারে রোল মডেলে রুপ নিয়েছে, সেই মুহুর্তে দেশ ও স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করে চলছেন।

বক্তারা বলেন, গত (১৪ জুন) যুবদলের সমাবেশে যাওয়ার সময় তাদের উগ্র কর্মীদের এ ধরনের হামলা চরম ধৃষ্টতা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অসম্মান প্রদর্শন, যা পুরো জাতিকে হতভম্ব ও ব্যথিত করেছে। এ ধরনের হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। জাতির পিতার ম্যুরাল ভাঙচুর কেবল স্বাধীনতা ও বাংলাদেশ বিরোধীরাই করতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!