Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লামায় প্রধানমন্ত্রী-র উপহার সামগ্রী বিতরণ

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি দরিদ্র জনসাধারণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। (২২শে জুন)বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ হল রুম, ১নং থেকে ৯ টি ওয়ার্ড প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক।

লামায় ফাইতং ইউনিয়ন (২’হাজার’৬শত) কর্মহীন ও অসহায় দরিদ্র জনসাধারণকে উপহার সামগ্রী হিসেবে ১০কেজি চাল, প্রদান করা হয়। ফাইতং ইউনিয়ন বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার সামগ্রী গ্রহণ করে।

উপহার সামগ্রী প্রদান উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক, সহসভাপতি মাহমুদুর রহমান শুক্কুর, ইউপি সদস্য কৃষকলীগ সভাপতি মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল সহ ইউনিয়ন বিভিন্ন কমকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সাংবাদিকদের জানান, অসহায় ও দরিদ্র জনসাধারণকে ত্রাণ সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিজিএফ ও ত্রাণ দু:স্থ ও অসহায়দের সহায়তা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় উপহার সামগ্রী প্রদান করে, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কারণেই দেশের মানুষ আজ এই দু:সময়ে সরকারি সহায়তা পাচ্ছে এবং এই সহায়তা আগামীতে অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!