আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃসারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখায় ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে দশটায উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক বাবু ক্যানওয়ান চাক, দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইমরান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আবছার ইমন সহ অংগ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মী সহ সমর্থকেরা বঙ্গবন্ধুর প্রতি কৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিকাল চারটায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকাল সাড়ে পাচ টায় উপস্থিত সকলকে নিয়ে এক বিশাল কেক কেট শুভ জন্মদিন পালন করা হয় ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক বাবু ক্যান ওয়ান চাক, দৌছড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইমরান, ইউনি নাইক্ষ্যংআড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো নুরুল আবছার সহ অংগ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মী কর্মীরা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি