ঢাকা, ২৩ জুন ২০২৩ (শুক্রবার): আজ (২৩ জুন ২০২৩) পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে সস্ত্রীক সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
তাঁরা যেন সুস্থ থেকে সুষ্ঠভাবে হজ্জের কার্যক্রম সম্পাদন করতে পারেন এবং মহান আল্লাহ সুবহানু তায়ালা যেন তাঁদের হজ্জকে ‘হজ্জে মাবরুর’ হিসেবে কবুল করেন সেজন্য তিঁনি সৌদি আরব গমনের প্রাক্কালে সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, পবিত্র হজ্জব্রত পালন শেষে সেনাবাহিনী প্রধান আগামী ০৩ জুলাই ২০২৩ তারিখ দেশে প্রত্যাবর্তন করবেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি