• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং প্লাবিত সড়ক ইউএনওর পরিদর্শন.. টানা বর্ষণে ঈদগাঁও বাজার এলাকা পানিবন্দি, জনদুর্ভোগ চরমে নাইক্ষ্যংছড়িতে টানা বর্ষণে উপজেলা সদরে দীর্ঘ সময় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন জনদুর্ভোগ চরমে বিলাইছড়ি সেনা জোনের অধীনস্থ তাংখুইতাং আর্মি ক্যাম্প কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ শ্রমিক মুক্তিপণে মুক্ত! বিলাইছড়িতে  পল্লী উন্নয়ন দিবস পালিত বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন —– ইউএনও মো. জাকির হোসেন লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড

নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ শ্রমিক মুক্তিপণে মুক্ত!

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির
বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং বড়ইঝিরি এলাকায
একটি রাবার বাগান থেকে অপহৃত ৬ রোহিঙ্গা শ্রমিককে তিন দিন পর মুক্তি পনে ছেড়ে দিযেছে
অপহরণকারীরা
তাদের শারীরিক নির্যাতন করে দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করার পর ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ জুলাই) রাত ৯টা থেকে ১০টার মধ্যে আলিক্ষ্যং বড়ইঝিরি এলাকায় মোহাম্মদ কায়সারের মালিকানাধীন একটি রাবার বাগানে ঢুকে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে কর্মরত ৬ রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন শনিবার সকালে বাগানের ম্যানেজার রহমত করিম কর্মস্থলে গিয়ে শ্রমিকদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের একটি রাবার বাগানের মালিকের মাধ্যমে তিনি অপহরণের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িগুলোকে জানানো হয়।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে কক্সবাজারের ঈদগড় উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বদরুজ্জামান বদরুর বাড়িতে অপহৃত ৬ শ্রমিককে পাওয়া যায়।

উদ্ধার হওয়া শ্রমিকরা জানান, অপহরণকারীরা তাদের মারধর ও শারীরিক নির্যাতন করে। পরে স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের সদস্যরা মুক্তিপণের টাকা পরিশোধ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া শ্রমিকদের শরীরে নির্যাতনের দৃশ্যমান চিহ্নও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন— মো. জমির উদ্দিন (২৬), মো. ইসহাক (২২), মো. জাকারিয়া (১৯), মো. মুবিন (২৪), মো. ইয়াছিন (২৭) এবং মোহাম্মদ নুর। তারা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার ক্যাম্প-৪ (ইস্ট সিং), ব্লক-বি/১-এর বাসিন্দা।

কাগজীখোলা পুলিশ ফাঁড়ির এসআই মামুন উদ্ধার হওয়া শ্রমিকদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগড়ে যান।

রাবার বাগানের ম্যানেজার রহমত করিম বলেন, ঘটনার রাতে শ্রমিকরা ঈদগড় বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাগানে ফিরে আসে। পরদিন সকালে গিয়ে দেখি তাদের ব্যবহৃত মালামাল পড়ে আছে, কিন্তু কোনো শ্রমিক নেই। পরে জানতে পারি তারা অপহরণের শিকার হয়েছেন।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান জানান, অপহৃত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণ আদায় ও নির্যাতনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় প্রায়ই সশস্ত্র দুর্বৃত্তদের তৎপরতার অভিযোগ পাওয়া যায়। তারা এ ধরনের অপহরণ বন্ধে নিয়মিত অভিযান ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা