• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে কচুয়াই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা

লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় দূর্গম পাহাড়ি কন্যার এক অনন্য গৌরবগাথা সাফল্য দুর্গম পাহাড়ি জনপদ লামা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা ও সাংবাদিক আবু হোরায়রার কন্যা সৈয়দা তামান্না হোরায়রা আজ দেশজুড়ে প্রশংসিত। বর্তমানে ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত এই কর্মকর্তা সদ্যসমাপ্ত ২০২৫-২০২৬ অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা সরকারি রাজস্ব আদায় করে সারাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।​সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা, ডিজিটাল ভূমিসেবার সম্প্রসারণ এবং কর্মকর্তা- কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে।​উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সদ্যসমাপ্ত অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় হয়ে সরকারের কোষাগারে জমা হয়েছে।​আধুনিক ডিজিটাল সেবা, দ্রুত নামজারি নিষ্পত্তি, নিয়মিত মাঠ পর্যায়ের তদারকি এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ফলেই রাজস্ব আদায়ে এই অভাবনীয় সাফল্য এসেছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ এসিল্যান্ড’ সম্মাননা ​এই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায় ভূমি সেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ গত মে মাসে সৈয়দা তামান্না হোরায়রা জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ এসিল্যান্ড’ নির্বাচিত হন। ভূমি সেবা সপ্তাহের সমাপনী দিনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের রাজস্ব প্রশাসনের শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মকালীন সময়ে সদর উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি, ই-নামজারি ও ই-মিউটেশন কার্যক্রমে উচ্চ নিষ্পত্তির হার, বিপুল পরিমাণ সরকারি ভূমি উদ্ধার এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করায় তাকে এই শ্রেষ্ঠত্বে ভূষিত করা হয়।

​সাফল্যের অনুভূতি ও অঙ্গীকার ​এই অর্জন প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বলেন, সরকারি রাজস্ব আদায়ে জনগণের আন্তরিক সহযোগিতা, সচেতনতা এবং উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি এবং উন্নত ভূমি ব্যবস্থাপনায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার ধারাবাহিকতা বজায় রাখব।সৈয়দা তামান্না হোরায়রা লামা পৌরসভার ২নং ওয়ার্ডের মহুরম সাংবাদিক আবু হোরায়রা ও সাবেক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগমের কন্যা। তার এই সাফল্যে আনন্দের বন্যা বইছে জন্মভূমি বান্দরবানের লামা উপজেলাতেও। দুর্গম পাহাড় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় তাঁকে নিয়ে গর্বিত স্থানীয় সর্বস্তরের মানুষরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা