Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কেশবপুরে মোটরসাইকেল দূর্ত্যগতির কারনে ছিটকে পড়ে তরুণ নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রসেনজিৎ দে (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী আরও দুই তরুণ আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে কেশবপুর-সাতবাড়িয়া সড়কের আজাদের ইটভাটা সংলগ্ন(জামরুল তলা) নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত প্রসেনজিৎ দে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌ তলা এলাকার প্রশান্ত দের ছেলে। এসএসসি পরীক্ষার পর কেশবপুরে মামার বাড়ি এসে বাজারে স্বর্ণ কারিগরের কাজ শিখছিলেন। আহত দুই তরুণ হলেন মির্জানগর গ্রামের দীনবন্ধু দত্তের ছেলে উৎপল দত্ত (২৬) ও জয়দেব পালের ছেলে অপু পাল (১৯)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের স্বর্ণপট্টিতে তাপস পালের কারখানায় শিক্ষানবিশ স্বর্ণের কারিগর ছিলেন প্রসেনজিৎ দে। কাজ শেষে বৃষ্টির ভেতর সোমবার রাত সাড়ে ১২টার দিকে উৎপল দত্তের মোটরসাইকেলে চেপে প্রসেনজিৎ দে ও অপু পাল মির্জানগরের দিকে যাচ্ছিলেন। আজাদের ইটভাটা সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনই সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। এর মধ্যে প্রসেনজিৎ দে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন এবং অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রসেনজিৎ দেকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পরপরই প্রসেনজিৎ দে মারা যান।

কারখানার মালিক তাপস পাল জানান, এবার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে প্রসেনজিৎ দে তার প্রতিষ্ঠানে স্বর্ণের কারিগরের কাজ শিখছিলেন। এসএসসির ফলাফলে প্রসেনজিৎ ৪ দশমিক ১১ পেয়েছে। মঙ্গলবার তার মরদেহ সৎকারের জন্য নিজ এলাকায় নেওয়া হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!