• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং প্লাবিত সড়ক ইউএনওর পরিদর্শন.. টানা বর্ষণে ঈদগাঁও বাজার এলাকা পানিবন্দি, জনদুর্ভোগ চরমে নাইক্ষ্যংছড়িতে টানা বর্ষণে উপজেলা সদরে দীর্ঘ সময় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন জনদুর্ভোগ চরমে বিলাইছড়ি সেনা জোনের অধীনস্থ তাংখুইতাং আর্মি ক্যাম্প কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ শ্রমিক মুক্তিপণে মুক্ত! বিলাইছড়িতে  পল্লী উন্নয়ন দিবস পালিত বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন —– ইউএনও মো. জাকির হোসেন লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-বিলাইছড়িতে টানা ভারী বর্ষণের পাহাড় ধসের  আশঙ্কায়  উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝুকিপূর্ণ এলাকাগুলোতে  মাইকিং করা হয়েছে।  মঙ্গলবার ( ৭ জুলাই)  বেলা ১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এরঁ  নির্দেশে এই মাইকিং করা হয়। এতে নির্বাহী অফিসার নিজেই উপস্থিত থেকে  ঝুঁকিপূর্ণ এলাকা নলছড়ি, কালি মন্দির ও পোস্ট অফিসের আশেপাশে এলাকা পরিদর্শন করেন এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্র চলে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী মো: আমজাদ হোসেন,  থানার এস আই মো. তানভীর আলম,  উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, পিআইও অফিসের সুমন গাজী, ইউএনও অফিসের সত্য কিশোর চাকমা, ওমর ফারুক (মনি মেম্বার) এবং রেডক্রিসেন্ট সোসাইটি সদস্যরা।জানা গেছে, প্রাথমিক পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তন, শিল্প কলা একাডেমিতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ইউনিয়ন পর্যায়ে বিদ্যালয়গুলো আশ্রয় কেন্দ্র খোলা হবে। কয়েকদিন প্রবল বৃষ্টিপাতে চরম দুর্ভোগ সৃষ্টি হলেও, আজ পর্যন্ত এখনো কোথাও পাহাড় ধস এবং  দুর্ঘটনার খবর কোনো  পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা