ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি :পার্বত্য জেলার বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে দুর্গম এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার ৪ দিন পর ওই নৃ-গোষ্ঠী কিশোরীর মা মঙ্গলবার বিকালে বাদী হয়ে লামা থানায় এই মামলা দায়ের করেন। মামলার আসামী গজালিয়া ইউনিয়নের কুলাইক্যা চাকমা পাড়ার বিজয় চাকমার ছেলে জ্যোতিময় চাকমা (২২)।
বাদী মামলা অভিযোগ সূত্রে উল্লেখিত, শুক্রবার (২৫ আগষ্ট) সকালে ধর্ষিতার মা লামার সরই কোয়ান্টাম ফাউন্ডেশনে যান। বেলা ১১টার দিকে বাসায় কেউ না থাকার সুযোগে একই পাড়ার বিজয় চাকমার ছেলে জ্যোতিময় চাকমা ঘরে ঢুকে এই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। আর এতে এই কিশোরীর অতিরিক্ত রক্তক্ষণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ধর্ষিতা কিশোরী গজালিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরে গত সোমবার (২৭ আগষ্ট) দুপুরের পর তাকে লামা উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে তাকে ভর্তি করা হয়েছে।এই তথ্য নিশ্চিত করেন, লামা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মো. শামীম শেখ বলেন, ঘটনাটি জানার পর পরই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা রেকর্ডের ৫ ঘন্টা অতিবাহিত না হতেই আসামী গ্রেফতার করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি