আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের৷ নাইক্ষ্যংছড়িতে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে
নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের জারুলিয়াছড়ি বেইলি ব্রিজেরের পাশ্বের
মাটি সরে গিয়ে বেইল ব্রিজ টি
ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ অবস্থায় জন নিরাপত্তার স্বার্থে প্রশাসন ব্রিজটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করেছে।
শনিবার (১১ জুলাই) উপজেলা প্রশাসন এ সিদ্ধান্তের কথা জানায়।
ব্রিজটি বন্ধ হয়ে যাওয়ায় নাইক্ষ্যংছড়ি সদর, দোছড়ি ইউনিয়ন এবং কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নসহ প্রায় ৫ লাখ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। পাশাপাশি পণ্য পরিবহন ও জরুরি সেবাও ব্যাহত হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়ক। ব্রিজটি বন্ধ হয়ে যাওয়ায় কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এনামুল হাসান বলেন, ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সড়ক বিভাগের সাথে কথা বলেছি উনার যতদ্রত সম্ভব মেরামত কাজ শুরুবে বলেছে।
তাই
মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া কেউ যেন ঝুঁকি নিয়ে ওই পথে চলাচল না করেন, সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ব্রিজটির মেরামত কাজ শুরু করা হবে। কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় যান চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।
এদিকে যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং বিদ্যুৎ বিভাগের সদস্যরা যৌথভাবে কাজ করছেন। তারা ব্রিজের আশপাশের নিরাপত্তা নিশ্চিত করা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল বলেন, ব্রিজটি বন্ধ থাকায় নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে চলাচল কারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে সাময়িক হলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।