• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Headline
লামায় প্রেমিকের সঙ্গে পালিয়ে বোনের বিয়ে, অভিমানে ভাইয়ের আত্মহত্যা বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা ইসলামাবাদে হাতির আক্রমণে আহত পরিবারের পাশে ঈআশিনি-২০২০ ফ্রেন্ডস সোসাইটি বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন ঈদগাঁও মাইজপাড়া খালের উপর অবৈধ স্থাপনা সরাতে ইউএনওর নির্দেশ লামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন নাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যার্তদের মাঝে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার ত্রাণ বিতরণ ঈদগাঁও – চৌফলদন্ডী সড়কে আকস্মিক ভাড়া বৃদ্ধিতে বিপাকে যাত্রীরা ঈদগাঁও – চৌফলদন্ডী সড়কে আকস্মিক ভাড়া বৃদ্ধিতে বিপাকে যাত্রীরা

ইসলামাবাদে হাতির আক্রমণে আহত পরিবারের পাশে ঈআশিনি-২০২০ ফ্রেন্ডস সোসাইটি

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ইসলামাবাদের পশ্চিম গজালিয়ায় বন্যহাতির আক্রমণে দিশেহারা মা-সহ শিশু। অন্ধকার নেমে এসেছিল তাদের জীবনে। ঠিক সে মুহূর্তে অসহায় পরিবারের পাশে আশার আলো হয়ে দাঁড়ালো ঈআশিনি-২০২০ ফ্রেন্ডস সোসাইটি। 
মঙ্গলবার বিকেলে অসহায় পরিবারের হাতে তুলে দিল চিকিৎসা সহায়তা সরুপ নগদ অর্থ। তাদের এ মানবিকতায় আহত পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে। “মানুষ মানুষের জন্য” সেই চিরচেনা প্রবাদ বাক্যটি সত্য রূপে প্রমাণ করল ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ২০২০ ফ্রেন্ডস সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

এতে উপস্থিত ছিলেন, মো: নুর খান, মিসবাহ উদ্দিন,জাহেদ হোসেন,রবিউল ও ইউসুফ বিল্লু। তারা জানান, বন্ধু মহলের সংগঠনটি সবসময় অসহায় দিনমজুর মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
সংগঠনের সদস্য জাহেদ জানান, এই অসহায় পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা সরুপ নগদ ৫ হাজার টাকা দিতে আনন্দিত হয়েছি। 

উল্লেখ্য, কিছুদিন পূর্বেও ঈদগাঁওয়ে কালিরছড়া এলাকার মেধাবী ছাত্রী আর্থিক সমস্যার পড়ে একটি স্বপ্ন হার মানতে বসেছিল। পিতৃহীন এই পরিবার অনেক চেষ্টা করেও মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারছিল না। বই-খাতা-কলমসহ প্রতিষ্ঠানের ইউনিফর্মে টাকা জোগাড় করতে গিয়ে দুশ্চিন্তার শেষ ছিলনা সেই পরিবারেও।
ঠিক এমন সময়ে সংগঠনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার জন্য সহায়তা দিয়ে পাশে রয়েছিল। 
সংগঠনের সদস্যরা বলেন, টাকার অভাবে যেন  ঝরে না যায় একটি মেধা। তাদের সফলতাই হবে আমাদের জয়। টাকার অভাবে নয়, ভালোবাসা আর মানবতার জয়ে আবার ক্লাসে ফিরবে সেই মেধাবী মুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা