• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
বিনামূল্যে অপারেশন ডা: ইউসুফ আলীর…. ইসলামাবাদে পরিচয়হীন অন্তঃসত্ত্বা নারীর পাশে দাঁড়াল জনপ্রতিনিধি সহ কজন যুবক নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইন শৃঙ্খলা কমিটির সভা দ্রত সময়ে নাইক্ষ্যংছড়ি রামু সড়কের কাজ শুরু আশা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ নানামুখী সমস্যায় জর্জরিত ঈদগাঁও বাজার,ব্যবসায়ীক কমিটির নির্বাচন দাবী বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে এসেছেন বৌদ্ধ ভিক্ষুরা-ও মাইজ পাড়ার খাল খননের গুরুত্ব বিবেচনায়…. ঊর্ধতন কতৃপক্ষের নিকট পত্র প্রেরণ করল ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস বান্দরবান সদর ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মেজর হাফিজ ,,,, রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন।

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইন শৃঙ্খলা কমিটির সভা দ্রত সময়ে নাইক্ষ্যংছড়ি রামু সড়কের কাজ শুরু আশা

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মতবিনিময় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ এনামুল হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বেশ কিছু সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ গ্রহণসহ বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামী’র প্রতিনিধি উপজেলা জামায়াতের সাবেক আমীর রফিক আহমদ,
নাইক্ষ্যংছড়ি থানার প্রতিনিধি থানার ওসি (তদন্ত) আছাদ,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক মানবজমিন),প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল (দৈনিক যুগান্তর),
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি জালাল উদ্দিন ফারুকী, কমিটির সদস্য আলী আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি প্রতিনিধি ও কক্সবাজার ৩৪ বিজিবি প্রতিনিধি এবং শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন।
একই সঙ্গে সীমান্তবর্তী এই উপজেলায় চোরাচালান সংক্রান্ত বিভিন্ন মামলার অগ্রগতি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
এ সময় থানার প্রতিনিধি ওসি( তদন্ত) মোঃ আসাদ বলেন, চোরাচালান ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) ও (৩৪ বিজিবি) প্রতিনিধিরা বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এনামুল হাসান বলেন,
মাদক নির্মূল প্রতিরোধ এবং উপজেলার বিভিন্ন সমস্যা নিরসনসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধিসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ইউএনও তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, গণমাধ্যম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সকলকে সমন্বয় করে কাজ করলে জনকল্যাণ নিশ্চিত করা সহজ হবে।
সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা